This is this sidebar for a particular page. It can be edited by editing a page from within the control pannel.

আলো শুধু চোখে দেখা কোনো বস্তু নয়। ধর্মীয় ও আত্মিক দৃষ্টিকোণ থেকে আলো হলো এমন এক শক্তি, যা মানুষকে সত্য চিনতে সাহায্য করে। আলো আমাদের ভেতরের অন্ধত্ব দূর করে। যখন আলো আসে, তখন মানুষ নিজের ভুলকে ভুল হিসেবে দেখতে শুরু করে, আর সত্যকে গ্রহণ করার সাহস পায়। আলো আমাদের বিবেককে জাগ্রত করে, বুদ্ধিকে পরিষ্কার করে, এবং অন্তরকে নরম করে। অন্ধকারে মানুষ নিজেকে ঠিক মনে করে, কিন্তু আলোতে মানুষ নিজেকে পরীক্ষা করে। আলো দেখায় আমরা কোথায় আছি, কোন পথে চলছি, আর আমাদের গন্তব্য আসলে কী হওয়া উচিত।
আলো না থাকলে মানুষ শুধু পথ হারায় না, বরং ভুল পথকেই সঠিক মনে করে এগিয়ে চলে। কিন্তু আলো থাকলে মানুষ থামে, ভাবে, সংশোধন করে এবং সঠিক পথে ফিরে আসে।
আলো প্রথমে আমাদের অন্তরের পরিবর্তন ঘটায়। যখন অন্তর আলোকিত হয়, তখন কাজ, কথা ও সিদ্ধান্ত আপনা আপনি আলোর পথে আসে। আলো আমাদের শেখায় ন্যায় আর অন্যায়ের পার্থক্য, সত্য আর মিথ্যার ফারাক, স্বার্থ আর আত্মত্যাগের সীমারেখা
এই আলো কোনো ধারণা মাত্র নয়, এই আলো একজন জীবন্ত সত্য মাবুদ ঈসা । তিনি নিজেই বলেছেন, “আমি জগতের আলো; যে আমার অনুসরণ করে, সে অন্ধকারে চলবে না, বরং জীবনের আলো পাবে।” যখন মাবুদ ঈসা আমাদের জীবনে থাকে তখন আমাদের জীবন আলোকিত হবে। এবং তিনি যা ন্যায্যা সত্য এবং খাঁটি তাই আমাদের শিখিয়েছেন।
মাবুদ ঈসা শুধু আলো নিয়ে কথা বলেননি, তিনি নিজেই সেই আলো। তিনি মানুষের জীবনে প্রবেশ করলে অন্ধকার আর টিকে থাকতে পারে না। পাপ, ভয়, হতাশা, অহংকার সব অন্ধকার ধীরে ধীরে সরে যেতে থাকে।
মাবুদ ঈসা যখন আমাদের জীবনে থাকে তখন আমরা ক্ষমা করতে শিখি, আমরা সত্যকে ভালোবাসতে শিখি এবং আমরা নিজের ইচ্ছার চেয়ে খোদার ইচ্ছাকে প্রাধান্য দিতে শিখি। তখন জৎতের অনেক বিষয় আছে যা আমাদের ভালো লাগবে না বা করতে মন চাবে না কারণ খোদার তাহলে কষ্ট পাবে।
তিনি আমাদের পথ দেখান শুধু কথায় নয়, বরং নিজের জীবন দিয়ে। তাঁর আলো আমাদের শেখায় কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে বিনয়ী হতে হয়, কিভাবে সত্যের জন্য দাঁড়াতে হয়।
তাহলে আপনার মনে এই চিন্তা বা চেতনা আসতেই পারে যে আমি কেনো ঈসাকে গ্রহণ করবো? ঈসাকে ছাড়া তো আমি ভালো কিছু করতে পারবো! আর এই আলো কেনো আমার দরকার?