This is this sidebar for a particular page. It can be edited by editing a page from within the control pannel.

আলোতে চলা মানে নিখুঁত জীবন নয়। আলোতে চলা মানে প্রতিদিন খোদার ইচ্ছাকে বহন করে সত্যের পথে চলা। কখনো আমরা পড়ে যাব, কিন্তু আলো আমাদের আবার উঠতে সাহায্য করবে। কারণ এই আলো দোষ খোঁজে না, বরং উদ্ধার করে।
অন্ধকার থেকে আলোতে আসার পথ কঠিন হতে পারে, কিন্তু অসম্ভব নয়। কারণ আলো আমাদের কাছেই আছে। যখন আমরা বিনয়ের সাথে স্বীকার করি, খোদার দিকে ফিরে আসি, আর মাবুদ ঈসাকে আমাদের জীবনের প্রভু হিসেবে গ্রহণ করি তখনই সত্যিকারের আলো আমাদের অন্তরে জ্বলে ওঠে।
আর আলোতে চলার মানে হলো এমন একটি জীবন যাপন করা যা আমাদেরকে নম্র করে তোলে সঠিক পথে আমাদেরকে পরিচালনা করে।
যদি আপনাকে প্রশ্ন করি যে কে আমাদেরকে সঠিক পথে পরিচালনা করতে সাহায্য করতে পারেন? আপনার মনে উত্তর আসতে পারে আল্লাহ বা খোদা আপনি যাই বলে থাকেন। কিন্তু আমার কথা হচ্ছে আল্লাহ বা খোদা কি কখন পৃথীবিতে এসে আমাদেরকে দেখিয়েছেন? না তিনি করেন নাই। কিন্তু মাবুদ ঈসা তিনি আমাদেরকে শিখিয়েছন যে কিভাবে জীবন যাপন করতে হয়। তার জীবন দিয়ে তা তিনি নিজে করে আমাদের শিখিয়েছেন। যদি তার জীবনি আমরা দেখি তাহলে আমরা আসলে বুঝতে পারবো যে সে যে আসলেই আলো, তার জীবন দিয়ে তিনি লোকদের ভালোবেসেছেন, এবং তিনি যে ভিন্ন কেউ ছিলেন তা তিনি প্রকাশ করে গিয়েছেন।
যখন আমরা এই আলো আমাদের জীবনে গ্রহণ করি তখন আমরা আলোতেই চলতে থাকি। এই আলো আমাদের জীবন পরিবর্তন করতে সাহায্য করেন। এবং এই আলো আমাদের শেখান যে কিভাবে এই পৃথীবিতে থাকা সত্যেও আমরা ভিন্ন হতে পারি।
মাবুদ ঈসা ছাড়া এই পৃথীবিতে কেউ আমাদের এই আলোতে চলতে শেখান নি। প্রত্যেক ব্যাক্তি বলেছেন তার নিজ নিজ নিওম। মাবুদ ঈসা তিনি নিজে আলো এবং আমরা যখন এই আলোকে গ্রহণ করি তখন আমরাও আলোকিত হয়।